গৌরনদীতে আশিক আব্দুল্লাহর জন্মদিনে দোয়া-মিলাদ

এস. এম. মিজান, গৌরনদী॥
মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর কনিষ্ট পুত্র ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য যুবরত্ম খ্যাত সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর ৩৮তম জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বাদ যোহর গৌরনদী উপজেলার কসবা হযরত মল্লিক দূত কুমার জামে মসজিদে উপজেলা ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীতের উদ্যোগে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া-মিলাদে অংশগ্রহন করেন- গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, পৌর কৃষক লীগের সভাপতি শাহজাহান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, পৌর কাউন্সিলর আহাদ মিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খান, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু সরদার, ইউপি সদস্যম শাহাদাত হাওলাদার, যুবলীগ নেতা ফুয়াদ হোসেন, ছাত্রলীগ নেতা পিয়াল মিয়াসহ ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

শেষে ১৫ ই আগষ্ট ঘাতকের হাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।