গৌরনদীতে ইউপি সদস্যের হাতে দুই ব্যবসায়ী লাঞ্ছিত

গৌরনদী প্রতিনিধি, (বরিশাল)॥
ইউপি সদস্যর হাতে লাঞ্ছিত হয়েছেন দুই ওষুধ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটার দিকে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি বাসস্ট্যান্ডে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার দুপুরে যোহরের আজানের সময় একই স্টান্ডের সেলুন মালিক সুবোদ জোরে সাউন্ড বক্স বাজালে পাশ্ববর্তী ওষুধ ব্যাবসায়ী এনামুল হক খোকা ও মাইনুল ইসলাম পনু বক্স বন্ধ করার জন্য সুবোদকে অনুরোধ করেন। কিন্তু বক্স বন্ধ না করায় সুবোদের সাথে ওই ব্যবসায়ীদের বাগ্বিতন্ডা হয়। এর জের ধরে ব্যবসায়ী সুবোধের পক্ষালম্বন করে রাতে ইউপি সদস্য রনি মোল্লা ও তার সহযোগিরা ওষুধ ব্যবসায়ী খোকাকে মারধর করে এবং পনুকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন।