গৌরনদীতে একাধিক মামলার আসামি সুমন দত্ত ইয়াবাসহ গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ৬টি মাদক মামলার পলাতক আসামি সুমন দত্তকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গতকাল সকালে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুমন দত্ত পাশ্ববর্তী কালকিনি পৌর সভার দক্ষিণ রাজদী মহল্লার ভজন দত্তর পুত্র।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সকাল ১০টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের জনৈক মাসুদ সরদারের বাড়ির সম্মুখ রাস্তা থেকে মাদক বিক্রেতা সুমন দত্তকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সকালে গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই অহিদ মিয়া বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সুমন একজন মাদক সম্রাট।