গৌরনদীতে করোনায় নতুন করে দুই জন আক্রান্ত

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউএ নতুন করে গত ২৪ ঘন্টায় বরিশালের গৌরনদীতে একজন সিনিয়র ষ্টাফ নার্সসহ দুইজন আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ (ভারপ্রাপ্ত) নিজামূল ইসলাম জানান, রোববার ৭ জনের নমুনা পরীক্ষায় সেম্পেল পাঠালে দুই জনের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ আসে।