গৌরনদীতে কলস ভর্তি গাঁজাসহ দম্পত্তি গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী পৌর বড় কসবা মহল্লায় আত্ম সমর্পণকারী মাদক দম্পত্তিকে কলস ভর্তি গাঁজাসহ গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

গৌরনদী মডেল থানার নবাগত ওসি আফজাল হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বড় কসবা মহল্লায় বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মাদক বিক্রেতা করিম চোকদারের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় বসতঘর থেকে একটি সিলভারের কলসের মধ্যে থেকে ৫১২ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা করিম চোকদার ও স্ত্রী রিনা বেগমকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।