গৌরনদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রার্থনা

গৌরনদী প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীর বার্থী শ্রী শ্রী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আলোচনা সভা ও প্রার্থনা করা হয়।

মন্দির আঙ্গিনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সান্তনু ঘোষ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত বাবু, পূজা উদযাপন কমিটির সহসভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, শেখর দত্ত বনিক, সহ সম্পাদক স্বজল ঘোষ, ট্রাষ্টের সদস্য শিশির কুন্ডসহ অন্যান্যরা। শেষে বঙ্গবন্ধু ও তার স্বজন এবং তৎকালীন কৃষি মন্ত্রী শহীদ আঃ রব সেরনিয়াতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।