গৌরনদীতে নতুন করে আরো দুই নারীর করোনা শনাক্ত

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে ২৪ ঘন্টায় আরো দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত একজন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও অপর জন খাঞ্জাপুর ইউনিয়নের ইছাগুড়ি বাকাই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।