গৌরনদীতে পাট ক্ষেত থেকে দিন মজুরের লাশ উদ্ধার

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের একটি পাট ক্ষেত থেকে দিন মজুর বেলাল হোসেন খানের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, পার্শ্ববর্তী খাঞ্জাপুর গ্রামের দিনমজুর বেলাল হোসেন খান স্থানীয় সিরাজ হাওলাদারের বিজতলায় কাজ করছিলেন। শনিবার (০৩ জুলাই) সন্ধ্যায় বীজতলার পাশে পাট ক্ষেত বেলালের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।