গৌরনদীতে প্রেম করে বিয়ের এক বছর পরই গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক॥
দাম্পত্য কলহের জেরধরে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষপান করে আত্মহত্যা করেছেন মিতু বেগম (১৯) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে গত একবছর পূর্বে সাকোকাঠী গ্রামের রাকিব সরদারের সাথে মিতু বেগমের বিয়ে হয়।

অতিসম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে মিতু দুপুর দেড়টার দিকে বিষপান করে। মুমূর্ষ অবস্থায় দুপুর দুইটার দিকে মিতু বেগমকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক ডাঃ সুমাইয়া তাজিন মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।