গৌরনদীতে বজ্রপাতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামে বৃষ্টির সময় বাগানে গাছ কাটতে গিয়ে মনির হোসেন নামের এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এক শ্রমিক গুরুতর ভাবে আহত হয়েছে। নিহত মনির পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের বাসিন্দা।

সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা জানান, রোববার বিকেলে মিয়ারচর গ্রামের দফাদার বাড়ির একটি বাগানে চাম্বল গাছে উঠে গাছ কাটছিলো মনির। ইতিমধ্যে বৃষ্টি নামলে গাছ থেকে আর সে (মনির) নামতে পারেনি। হঠাৎ গাছের উপর বজ্রপাত পরলে গাছ উপর থেকে পরে যায় এবং ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।