গৌরনদীতে বিষপানে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

গৌরনদী প্রতিনিধি।।
বিষপানে অসুস্থ্য হয়ে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরউত্তর ভূতেরদিয়া গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে সবার অজান্তে অভিমান করে বিষপান করে রিনা। তাৎক্ষনিক তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিনার মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, খবরপেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।