গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ১৯৭১ সালে মুজিব বাহীনির ডেপুটি লিডার ও বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রহমান মাঝি (৭৩) শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২.১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, ৩ছেলে, ১মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

শনিবার দুপুর ১টায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্টীয় মর্যদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি করবস্থানে লাশ দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরিবীক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্টাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ।