গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

অনলাইন ডেস্ক।।
বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাদের ৬দিন ব্যাপী যাচাই বাছাই মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নিদের্শে পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ১৭৪জন বীর মুক্তিযোদ্ধা উপজেলা যাচাই বাছাই কমিটির কাছে গত ৬ ফেরুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সাক্ষাৎ প্রদান করেন।

এ সময় উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হক (বীর বিক্রম), সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, বীর মুক্তিযোদ্ধা আঃ হক ঘরামী ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা উপস্থিত ছিলেন।