গৌরনদীতে মাইটিভি’র চেয়ারম্যানের মাতার মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদী প্রতিনিধি।।
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভি’র প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে কোরানখানি, মিলাদ ও মরহুমার রুহের মাগফেরাত কামনা ও চেয়ারম্যানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার উদ্যোগে কটকস্থল হাজীবাড়ি বাইতুন নুর জামে মসজিদে কোরানখানি শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, সংবাদকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ন কবির।