গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যদায় দুই মুক্তিযোদ্ধার দাফন

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরদার ও হোসনাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সিকদার সোমবার (২০ জুলাই) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির …রাজিউন)।

ওইদিন বিকেলে ও সন্ধ্যায় তাদের পৃথক ভাবে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।