গৌরনদীতে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- পূর্ব বার্থী এলাকার মৃত হাকিম আলী মৃধার মেয়ে হাজেরা বেগম (৪৫) ও আঃ রব সরদারের ছেলে মোঃ লিমন সরদার (২৩)।

জানা গেছে, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক সোমবার সন্ধ্যায় গৌরনদীর ২নং বার্থী ইউনিয়নের আবুল কালাম হাওলাদারের টিনসেড বসত ঘরে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা দুইজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।