গৌরনদীতে সুবর্ণ জয়ন্তীতে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণ উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালন করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্ধোধন করা হয়। শেষে র‌্যালী বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, ওসি মোঃ আফজাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদসহ অন্যান্যরা।
পরে উপজেলা চত্বরে দুই দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্ধোধন শেষে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিরা।