গৌরনদীতে ৪০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের গৌরনদী উপজেলার ৪০জন দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আমেরিকা প্রবাসী ও বোষ্টন বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলমের অর্থায়নে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে শনিবার সকালে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলে হুইল চেয়ার বিতরন উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা উত্তর মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম প্রমুখ। শেষে ৪০ জন দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ৪০টি হুইল চেয়ার বিতরন করা হয়।