গৌরনদীর সাবেক ইউপি সদস্য সোলায়মান কাজী আর নেই

গৌরনদী প্রতিনিধি॥
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোলায়মান কাজী (৬৫) ইউনিয়নের কাঠালতলী গ্রামের নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।