গৌরনদী থানার ওসি তদন্তসহ ৬ জনের করোনা সনাক্ত

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে নতুন করে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স অঞ্জনা রানী সরকার, হোসনাবাদে একজন ও পৌরসভার চরগাধাতলী মহল্লার তিনজন করোনা সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মাজেদুল ইসলাম কাউছার।