গৌরনদী হাসপাতালে কাতার প্রবাসীর লাশ ফেলে পালিয়েছে চাচা

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাতার প্রবাসী কাজী উজ্জল নামে এক যুবকের লাশ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়েছেন চাচা ও তার সহযোগীরা। নিহত যুবকের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে চাচা কাজী মাসুম পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

গৌরনদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকালে বরিশাল মর্গে প্রেরন করেছেন।

নিহত যুবকের মা হাসি বেগম অভিযোগ করেন, তার ছোট দেবর মাসুমের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। বুধবার (২৭ মে) সে তার মেয়েকে নিয়ে অন্যত্র বেড়াতে যায়। রাত সাড়ে ৭টার দিকে তার সন্তান উজ্জলকে পরিকল্পিত ভাবে হত্যা করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসে।