গ্রীষ্ম বর্ষার ফল

গ্রীষ্ম বর্ষার ফল
-বিপ্লব গোস্বামী

গ্রীষ্ম-বর্ষায় নানান ফল
লিচু, কাঁঠাল, আম ;
পেয়ারা, ডেউয়া, জামরুল
কামরাঙা, কাউ, জাম।

গোলাপজাম, আনারস
বাঙ্গি, শশা, জাম্বুরা;
লটকন, গাব, লুকলুকি
আঁশফল, আমরা।

আতা, লুকলুকি আদি
আরো কত ফল;
গাছ পাকা ফল খেলে
দেহে বাড়ে বল।