ঘরের দোতলায় ঝুলছিলো কিশোরী গৃহবধূর লাশ

কুয়াকাটা প্রতিনিধি, (পটুয়াখালী)॥
পটুয়াখালীর মহিপুরে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) বেলা সাড়ে এ গারোটার দিকে মহিপুর থানার ধুলাসার ইউপির নয়াকাটা গ্রামে ঘরের দোতালায় গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে মহিপুর থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত সুমাইয়া (২০) ওই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী ও লালুয়া ইউপির চান্দুপাড়া গ্রামের শাহাজাদার মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিবেশি এক নারী ওই বাড়িতে রান্নার তেল নিতে আসেন। এসময় তিনি সুমাইয়ার খোঁজ করে ঘরের দোতালায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিয়ে পরিবারের সদস্যদের জানান।

ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল আকন বলেন, গৃহবধূর আত্মহত্যার ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম। তবে আসল ঘটনা কি তা আমার জানা নেই।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বলা যাবে সঠিক কি কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে। এর আগে কিছুই বলা যাচ্ছে না।