ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে কাউখালীতে ভেসে গেছে কোটি টাকার মাছ

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর॥
ঘর্ণিঝড় ইয়াস এর তান্ডব ও পূর্ণিমার জোয়ারে স্বাভাবিক পানির চেয়ে ৫/৬ ফুট পানি বেশী হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২১২ টি পুকুর ও ঘের এর মাছ পানির তোরে ভেসে গেছে।

চিরাপাড়া ইউনিয়নের ডুমজুড়ী গ্রামের লাইকুজ্জামান মিন্টু জানান, ঘূর্ণিঝড় ইয়াসের পানির তোরে ঘেরে প্রায় ৬ লক্ষ টাকার রুই, কাতাল, কোরাল, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে।

কাউখালী সদর ইউনিয়নের উজিয়ালখান গ্রামের রাজু আহম্মেদ জানান, পুকুর ও ঘের থেকে প্রায় ৫ লক্ষ টাকার রুই, কাতলা, শিং ও গলদা চিংড়ি পানির তোরে ভেসে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল জানান, ঘূর্ণিঝড় ইয়াস এর তান্ডবে উপজেলার বিভিন্ন পুকুর ও ঘের থেকে প্রায় ১ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাস ভেসে গেছে। তাদের তালিকা তৈরী করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়েছে।