চট্টগ্রাম আবাসিক হোটেলে বরিশালের যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক॥
চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার হোটেল সিটি গেস্ট হাউজ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

তরিকুল ইসলামের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে হোটেলের নিবন্ধন খাতার বরাতে পুলিশ জানিয়েছে।

সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা মাহমুদ পিয়াল বলেন, সিটি গেস্ট হাউজের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের কোন চিহ্ন নেই।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।