চরফ্যাশনে জলবায়ু পরিবর্তনে ক্লাইমেট স্ট্রাইক পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
জলাবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট ও ইউথনেটের সমন্বয়ে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের নেয্য দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কোয়ারে ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে।

স্ট্রাইকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের নেয্য দাবি আদায়ের লক্ষ্যে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষীন করে ফ্যাশন স্কোয়ারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম শামু, জলবায়ূ ফোরামের সদস্য সোহেব চৌধুরী সহ লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট এর বাংলাদেশ এম্বাসেডর সানজিদুল ইসলাম প্রমুখ।