চরফ্যাশনে জেলে পল্লীর যাতায়াতের পথেই ওভারব্রীজ

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার মাদ্রাজ হামিদপুর নতুন স্লুইজ নামক স্থানে রয়েছে জেলে পল্লী। মেঘনা নদীর মৎস্য ঘাটে মাছ ও মালামাল টানার স্থানই ব্যক্তি মালিকানায় নির্মিত হয়েছে ওভারব্রীজ। যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করায় স্থানীয়রা ওভার ব্রীজ ভেঙ্গে দেয়ার দাবী জানিয়েছেন। রবিবার (১৪ মার্চ) বেলা ১১টায় মেঘনার নতুন স্লইজ গেট গেলে স্থানিয় জেলেরা এসব অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নতুন স্লুইজ গেটটি রয়েছে নদী থেকে জেলেদের মাছ উঠা-নামার জায়গা। ওই পথ প্রয়োজন প্রশস্তের। বরফ মিলের মালিক বাবুল মিয়া জেলে ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে ছোট একটি ওভারব্রীজ স্থাপন করায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় নতুন স্লইজের কালু শেখ বলেন, আমরা মাছ ও ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নিতে পারছিনা। ছোট একাটি ওভারব্রীজ দিয়েছে আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এই ওভারব্রীজ সরানোর দাবী জানাচ্ছি।

এই ব্যপারে বরফ মিলের মালিক বাবুল মিয়া বলেন,আমার বরফ মিল থেকে বরফ নামার সময় অনেকে বরফের সাথে আঘাতে ব্যথা পায়। মটরসাইকেল যাতায়াতের জন্যে আমি ওভারব্রীজ স্থাপন করে দিয়েছি।