চরফ্যাশনে ডিজিটাল খতিয়ান বিতরণ উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাসের উদ্যোগে নামজারি ও জমা খারিজে ডিজিটাল খতিয়ান বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টায় ভূমি অফিস কার্যালয়ে সহকারী ভূমি কর্মকর্তা রিপন বিশ্বাস সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা শেষে এই কার্যক্রম উদ্বোধন করেন।

এই সময় তিনি বলেন, ইতিপূর্বে নামজারি জমাখারিজে যে খতিয়ান দেয়া হত। তা নকল করার সুযোগ ছিল। এখন ভিতরে ঝলছাপা দিয়ে চরফ্যাশন ভূমি অফিস লেখে খতিয়ান প্রস্তুত করা হয়েছে। এই খতিয়ান আমরা প্রাথমিক ভাবে ১০হাজার প্রস্তুত করেছি। প্রতিমাসে ৫শ নামজারির জমাখতিয়ান প্রস্তত করে দিতে পারব। এখন আর খতিয়ার নকল ও জালিয়াতির কোন সুযোগ থাকবেনা। এখন জমির খাজনা দাখিলাও অনলাইনে হবে। কয়েকটি মৌজা অনলাইনে দেয়া হয়েছে।

এই সময় যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, বাংলাদেশ প্রতিনিধি আবুছিদ্দিক, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, এশিয়ান টিভির প্রতিনিধি ইলিয়াছ আহম্মেদ, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী, সাংবাদিক নুরুল্লাহ, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।