চরফ্যাশনে ধর্ষণের চেষ্টা, গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ভাষাণ চর এলাকায় ধর্ষণের চেষ্টায় মটর সাইকেল ড্রাইবারের গোপনাঙ্গ কর্তন করেছেন গৃহবধূ। শশীভূষণ থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর (রবিবার) শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন পশ্চিম ভাষাণ চর আভাষণে রাত সাড়ে ১১টায় আজম আলী সরদারের ছেলে মটরসাইকেল চালক নঈম (৪০) একই এলাকার জেলে আলাউদ্দিনের স্ত্রী ২ সন্তানসহ নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। আলাউদ্দিন ৪ দিন আগে নদীতে মাছ শিকারে চলে গিয়েছেন। এ সুযোগে ধর্ষক নঈম জেলে আলাউদ্দিন এর ঘরে প্রবেশ করে তার স্ত্রী কে জোর করে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে।

আলাউদ্দিন এর স্ত্রী অভিযোগ করে বলেন, আমি নিজকে বাঁচানোর জন্য কোন উপায় না পেয়ে আমার পাশে থাকা ব্লেড দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলে তার গোপন অঙ্গে লেগে যায়। এতে গোপন অঙ্গটি কিছুটা কেটে গেলে তার সার্টের কলার ধরে আমি ডাক চিৎকার করি।

শশীভূষণ থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ শশীভূষণ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী পলাতক রয়েছে।