চরফ্যাশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

আমির হোসেন, চরফ্যাশ।।
চরফ্যাশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করন, ভৌতিক মিটার বিল চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানি সহ বিদ্যুৎ বিভাগের অনিয়মের প্রতিবাদে চরফ্যাশন সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন চিলেকোঠা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কাউন্সিলর আক্তারুল আলম সামু, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব এম আমির হোসেন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি নোমান শিকদার ও সাধারণ সম্পাদক মিজান নয়ন ও মানবিক সংগঠন চিলে কোঠার উপদেষ্টা নাদিম খাঁনসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক জনসাধারন মানববন্ধনে অংশ নেয়।