চরফ্যাশনে পুলিশ কনস্টবেলের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
বিল্ডিং করতে ১০ লাখ দাবী করে স্ত্রীকে বেদম প্রহার করলেন স্বামী পুলিশ কনস্টবেল মোঃ শামীম ও তার বাবা পল্লী চিকিৎসক আবুল কালাম এবং স্বামী পরিত্যক্ত ননদ সুমি। পিটানোর পর শ্বশুর আবুল কালাম পুত্রবধূকে মুখ চেপে ধরে একটি টেবলেট খাইয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এরপর থেকে ব্লিডিং কাজ শুরু হয়েছে। পরে গৃহবধূ তার মাকে ফোনে জানালে শনিবার রাতে পুলিশ গৃহবধূ কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।

ঘটনা ঘটেছে চরফ্যাশন উপজেলার নবগঠিত ওমরপুর ইউনিয়নে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আহত গৃহবধূ এই বিষয় সংবাদকর্মীদের কাছে নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মারুফা আক্তার আখি জানান, ২০১৯ সালে আমার সাথে ওমরপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক মোঃ আবুল কালামের পুলিশে চাকুরী করা শামীমের সাথে ৩ লাখ টাকা দেন মোহরে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার স্বামী শামীম, শশুর আবুল কালম টাকার জন্য মারপিট করে। শেষ গত শনিবার আামার শ্বশুর ও ননদ রাতে তাকে পিঠিয়ে টেবলেট খাইয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এই বিষয় পুলিশের উর্ধোতন মহলে জানানো হবে বলে গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনী সহায়তা দেয়া হবে।