চরফ্যাশনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আমির হোসেন, চরফ্যাশন (ভোলা)।।
চরফ্যাশন উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহম্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৭হাজার পরিবারের মাধ্যে এই প্রণোদনা বিতরণ করা হয়।

জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে রবি ২০২০/২০২১ মৌসমে কৃষি প্রণোদনা ও কৃষি পূর্ণবাসন কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সরকার এই কার্যক্রম উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছাদেক মিয়া।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাচনাইন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা উৎদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্যাহ আজম, ঠাকুর কৃষ্ণ দাস প্রমুখ।

বক্তরা বলেন, সরকার কৃষি খাতে সবচেয়ে বেশী ভূতুর্কি দিয়ে আসছে। ধান-চালের মূল্য বেশী থাকায় কৃষক কৃষি কাজে আগ্রহ সৃষ্টি হয়েছে। করোনার মধ্যে চরফ্যাশনে ব্যবপক সাক-সবজি উৎপাদন হওয়ায় কৃষক ও তদারকী কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিয়েছেন।