চরফ্যাশনে বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে ঘরে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার রসুলপুর গ্রামের স্কুলছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় পুলিশ ধর্ষক আল আমীনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর ২নং ওয়ার্ডের প্রবাসী আমিন মহাজন ওরফে রুহুল আমীনের পুত্র আল আমীন একই এলাকার জনৈক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বুধবার রাতে নিজের বসত ঘরে ধর্ষণ করে।
স্থানীয় রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিত বৃহম্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিষয়টি ফয়সালার দেয়ার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে সন্ধ্যায় ধর্ষক আল আমীনকে শশীভূষণ থানায় সপর্দ করেন।

স্কুল ছাত্রীর পিতা আঃ ছাত্তার জানান, তার মেয়েকে ধর্ষণ করে দু‘দিন পর্যন্ত তাল বাহানা করেছে। স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে আমি আইনী সহায়তা পেয়েছি। ধর্ষককে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠাইয়াছে।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন ধর্ষণ ধারায় মামলা রুজু করে আসামী আল আমীনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।