চরফ্যাশনে ভেসে আসলো যুবতীর লাশ, রহস্য খুঁজছে পুলিশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডে পানি ভর্তি জমি থেকে খাদিজা (১৪) নামের এক যুবতি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের পশ্চিম মাথায় মফিজুল মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বিলের মধ্যে সকাল ৯টায় একটি যুবতী মেয়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা লাশ দেখে কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হতে থাকে। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চরফ্যাশন থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সরেজমিনে প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটির নাম খাদিজা। মৃত মেয়েটি চরফ্যাশন উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা প্রেম জনিত ঘটনায় এমন দুর্ঘটনা হতে পারে বলে ধারানা।

নাম প্রকাশে অনিচ্ছুক লাশ দেখতে আসা একাধিক মহিলা জানান, কিছুদিন পূর্বে পৌরসভা ১নং ওয়ার্ডে মফিজ মিয়ার বাড়ি ফুফুর বাসায় বেড়াতে এসেছিল মেয়েটি। দু’দিন পূর্বে মেয়েটির বাবা এসে জাহানপুর বাড়িতে নিয়ে যায়। শনিবার সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভার বিলের মধ্যে তার মৃতদেহ দেখা যায়।

নিহত খাদিজার মামাতো বোন জানান, মেয়েটির বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি ঢাকায় অনেক মাস যাবত স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই। কিছুদিন পূর্বে মেয়ের বাবা ঢাকায় তার স্বামীর নিকট দিয়ে আসে। ১০দিন পুর্বে ঢাকা থেকে মেয়েটি পালিয়ে আবার চরফ্যাশনে এসে পড়ছে। ওর সাথে অন্য ছেলের সম্পর্ক থাকতে পারে। মৃত খাদিজার বাবা মেয়ের আচরণে অতিষ্ঠ হয়ে থানায় পুলিশের হাতে সোপর্দ করতে চেয়েছিল হঠাৎ এখানে খাদিজার লাশ পাওয়া গেল কি থেকে এ ঘটনা ঘটেছে তা আমরা জানিনা।

মৃত মেয়েটির বাবা ফারুক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে যুবতী মেয়ের লাশ উদ্ধার করে থানায় এনেছি। লাশ ময়না তদন্তের জন্য ভোলা পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আশা করি মূল রহস্য উদঘাটন হবে।