চরফ্যাশনে মাকে না বলে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন পৌর সভা ৯নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় পানিতে ডুবে মো. তামিম (৪)নামক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মো রকিবের ছেলে নিজেই দুপুরে ঘরের পশ্চিম পাশের পুকুরে গোসল করতে যায়। তার মা নারগিছ বেগমকে জানায়নি। দুপুর ২টায় শিশু তামিমের খোঁজ পড়ে। পুকুরে লাশ ভাসতে দেখে। তাৎক্ষণিক তাকে হাসপাতাল নিলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।