চরফ্যাশনে মাদকসহ আটক ৫

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে থানা পুলিশের নেতৃত্বে ৫ মাদক সেবিকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই আজিজুল ইসলামের নেতৃত্বে ফোর্স নিয়ে আমিনাবাদ কুচিয়ামোড়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদেরকে কাছে ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতরাপ হলেন- উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো.সালাউদ্দিনের ছেলে মো. মঞ্জু (২১), কুলসুমবাগ ৪নং ওয়ার্ডের বাসিন্দা কামাল ফরাজির ছেলে মো. সাগর ফরাজি (২১) কুলসুমবাগ ৫নং ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মো. হাসান (২০) পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে মো. সাব্বির (২১) আমিনাবাদ হালিমাবাদ ২নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গির আলমের ছেলে মোহাম্মদ শাকিল (২০)।

চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, থানা পুলিশের নেতৃত্বে ১০ পিচ ইয়াবাসহ আমিনাবাদ থেকে ৫ যুবককে আটক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।