চরফ্যাশনে মাদ্রাসা ছাত্র বলৎকারের অভিযোগে যুবক আটক

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শনিবার (২৭ জুন) দুপুরে ছাত্রের বাবা বাদি হয়ে চরফ্যাশন থানায় সোলাইমান সরদার নামের একজনকে আসামী করে মামলা নেয়ার জন্য আবেদন করেছেন। এ দিন বিকেলে থানা পুলিশ মামলায় অভিযুক্ত সোলাইমান সর্দ্দারকে গ্রেফতার করেছেন। সোলাইমান আবদুল্লাহপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহজাহান সর্দ্দারের ছেলে।

আবেদিত এজাহার এবং ওই ছাত্রের ভাষ্যমতে, ১৮ জুন রাতে ওই ছাত্র স্থানীয় আনন্দ বাজার চৌমুহনীর কাসেমের দোকানে মায়ের জন্য ঔষাধ কিনতে যায়। ঔষাধ নিয়ে বাড়ি ফেরার কালে তাকে একা পেয়ে প্রতিবেশি সোলাইমান তাকে মুখ চেপে জোর পূর্বক রাস্তার পাশের আবদুস সাত্তার রাড়ির পরিত্যক্ত বাগানে নিয়ে মুখ হাত বেধে জোড় পূর্বক বলৎকার করে। শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানায়। গুরুতর অসুস্থ হয়ে পড়েলে পরিবার তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। এবং সুস্থ হয়ে থানায় মামলা নেয়ার আবেদন করেন।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, এ ঘটনায় অভিযুক্ত সোলাইমান কে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।