চরফ্যাশনে মুক্তিযোদ্ধা সংগঠন মোহাম্মদ উল্লাহর ৪৯তম মৃত্যুবার্ষিকী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ভোলার চরফ্যাশনের পশ্চিম অঞ্চলের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিল শহীদ মোহাম্মদ উল্লাহ কন্ট্রাক্টর, তৎকালীন স্বাধীনতা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭১ সালের ৭ সেপ্টেম্বর ভোররাতে সংগ্রাম পরিষদের সভাপতি জালাল আহমদ মাস্টার সহ মোট চারজন মুক্তিকামী নেতা পাকিন্তানি হানাদার বাহিনীর কাছে গ্রেফতার হন। ১৯৭১ সালের ১১ সেপ্টেম্বর শহীদ মোহাম্মদ উল্লাহ কন্টাক্টর ও তার ৩ সহযোগী ভোলা খেয়া ঘাটে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। আমরা তার লাশ খুঁজে পাই নাই স্বাধীনতার এই ৪৯ বছরে। আমরা সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তার মৃত্যু বাষিকী উপলক্ষে শুক্রবার চরফ্যাশনের দুলারহাট মোহাম্মদ উল্লাহ কন্ট্রেক্টের ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে পালন করেছেন।