চরফ্যাশনে মেঘনায় নিখোঁজ সেই জসিমের লাশ উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন মেঘনার ভাঙনের মাটির চাপায় পড়ে নিখোঁজ জসিম উদ্দিন (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় ৪০মিনিটে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪জুলাই) সকাল সাড়ে ১০টায় বেতুয়া মৎস্যঘাটের উত্তর পাশে নদীতের পাড়ে দাড়িয়ে জাল মারতে গিয়ে মাটির চাপায় নদীতে তলিয়ে নিখোঁজের ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন আসলামপুর আয়েশা গ্রামের মহাসিন বেপারির ছেলে।

প্রত্যেক্ষদর্শী শাহাজান মাঝি বলেন, তিনি আর জসিম একসাথে নদীর কিনারা কিনারা থেকে জাইজাল মারছিলেন। হঠাৎ চোখের পলকে কি দেখলাম জসিমের পায়ে তলার মাটি নিচের দিকে দেবে জসিম পানির মধ্যে পড়ে যায়। আমি দৌড়িয়ে নদীতে ঝাপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু খুঁজে পাইনি।

বেতুয়া ঘাট মৎস্য ব্যবসায়ী জসিম হাওলাদার বলেন, বিকেল ৩টায় ৩৫মিনিটে বেতুয়া ঘাট সোজাসুজি কিনারা দাড়িয়ে নদীতে ভাসতে দেখে স্থানীরা তাকে উদ্ধার করে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, ৩দিন পর লাশটি বিকালে উদ্ধার করা হয়েছে।