চরফ্যাশনে শালীকে জায়গা দিয়ে বিপদে দুলাভাই

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
আপন শালিকাকে ওরকাইত জায়গা নিয়ে বিপাকে পড়েছে দুলা ভাই মো. ফরিদ। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। এই বিষয়টি দুলা ভাইকে এখন একাধিক মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে শ্যালিকা ফাতেমা বেগমের বিরুদ্ধে।

মো. ফরিদ অভিযোগ করেন, আমি নুরাবাদ ৫নং ওয়ার্ডে আরব আলী স্যারের কাছ থেকে জমি ক্রয় করছি। ওই জমিতে শ্যালিকা ফাতেমা বেগমের কোন মাথা গুজার ঠাই না হওয়ায় তাকে আমার ক্রয়কৃত জমিতে থাকতে (ওরকাইত) হিসাবে বসবাস করতে বলছি। কয়েকটি বছর পর ওই জমি থেকে উঠতে বললে আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে শ্যালিকা। বিষয়টি আমি বাদী হয়ে নুরাবাদ ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়ে কোন সুরাহ করতে পারেনি। ফয়সালা না পেয়ে চুপ-চাপ রয়েছি। শ্যালিকা মোসাঃ ফাতেমা বাদী হয়ে আমার বিরুদ্ধে নুরাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে অভিযোগ করলে আমি হাজিরা দিলে আমার হাজিরা গুজব করা হয়। আমার বিরুদ্ধে একতরফা রায় হবে এমন মর্মে আমি অভিযোগ খানা ৫২৮ করে আদালতে নেয়া হয়েছে।

ফাতেমা ও তার স্বামী ক্ষিপ্ত হয়ে স্বামী আবুল কালাম বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর/২০ তারিখে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর ২৬৮/২০ মামলা দায়ের করেন। বর্তমানে আমি জমিতে ওরকাইত জায়গা দিয়ে বিপাকে পড়েছে বলে এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন। বিষয়টি সঠিক ফয়সালার জন্যে আমি প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছি।