চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন-শশীভূষণ সড়ক দুর্ঘটনায় এওয়াজপুর গ্রামের বাসিন্দাও দক্ষিণ মাদ্রাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) সাড়ে ১২টায় জিন্নগড়ের কাশেমগঞ্জ বাজারে কভার ব্যনের নিচে চাপায় পড়ে আহত হয়। তাকে তাৎক্ষণিক হাসপাতাল নেয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

স্বাস্থ্য কর্মকর্তা শোভন বসাক বলেন, পৌনে ১টায় হাসপাতাল আনা হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেছে। লাশ নিজ বাড়ীতে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।