চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ইউপির সদস্য নিহত

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন-ভোলা সড়কে দূর্ঘটনায় চরউমেদ ইউনিয়নের ইউপির সদস্য আশরাফুল আলম টুলু(৪০)নিহত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় লালমোহন তার নিজ গজারীয়া এলাকা থেকে মটর সাইকেল যোগে চরফ্যাশন আসার পথে বাজার দক্ষিণ পাশে বিআরডি নামক স্থানে কভারভ্যানের চাপায় আহত হয়। তাকে তাৎক্ষণিক হাসপাতাল নিলে ডা.মৃত্যু ঘোষণা করেন।

স্বাস্থ্য কর্মকর্তা শোভন বসাক বলেন, পৌনে ১টায় হাসপাতাল আনা হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেছে। লাশ থানা নিয়ে যেখান থেকে তার নিজ বাড়ী লালমোহান উপজেলার চরউমেদ ইউনিয়নে নেয়া হয়েছে।