চরফ্যাশনে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসয়ী গ্রেপ্তার

চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ থেকে শুক্রবার (২৬ জুন) বিকেলে ৪০০শত পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহীম খলিল (২৬) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন ভোলার গোয়েন্দা পুলিশ। ইব্রাহীম খলিল উপজেলার হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডের মোঃ ইয়াছিন মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস আই মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষন থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ০২ নং ওয়ার্ডর মাঝি বাড়ীর দরজায় ইব্রাহীম(২৬) ৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

স্থানীয় হাজারীগঞ্জ ইউপির চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, ইব্রাহীম এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। ঢাকা চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে মাদক এনে এলাকায় বিক্রি করে যুব সমাজকে ধ্বংশ করে যাচ্ছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ইব্রাহীমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং-১৪। ইব্রাহীমকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।