চরফ্যাশনে ৫ ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
আওয়ামীলীগের ৫জন চেয়ারম্যান দলীয় মনোয়ন (নৌকা) পেয়েছেন। বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করেননি। ফলে চরমোনাইর হাতপাকা প্রতীকের প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৩ জনের মনোয়পত্র যাচাই-বাছাইতে বাতিল করা হয়েছে। বাকী ২জন প্রার্থী মনোয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে চরফ্যাশন উপজেলার ৫জন চেয়ারম্যান প্রার্থীই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে বলে নির্বাচন অফিসার রফিকুল ইসলা মজানিয়েছেন।

নির্বাচিত হলেন, চরমাদ্রাজে আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হাই, জাহানপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, এওয়াজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুবুর আলম খোকন, হাজারীগঞ্জের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি সেলিম হাওলাদার এবং চরকলমী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাউছার আহম্মেদ মাষ্টার।