চরফ্যাশনে ৫ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

চরফ্যাশন প্রতিনিধি।।
১ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই ধাপে চরফ্যাশনের ৫ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে ৫জন চেয়ারম্যানকে দলীয় মনোয়ন (নৌকা) দেয়ার সিন্ধান্ত দিয়েছেন। শনিবার (১৩ মার্চ) রাতে ঢাকা গণভবনে বোর্ড সাক্ষাতকার গ্রহণ করে মনোয়ন দিয়েছেন।

ইউনিয়ন গুলো হচ্ছে চরমাদ্রাজ, এওয়াজপুর, জাহানপুর, হাজারীগঞ্জ এবং কলমী। প্রার্থীরা হলেন, চরমাদ্রাজে আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হাই, জাহানপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, এওয়াজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুবুর আলম খোকন, হাজারীগঞ্জের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সেলিম হাওলাদার এবং চরকলমী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাউছার আহম্মেদ মাষ্টার। এই ৫ ইউনিয়নে নৌকার মাঝি হলেন।

ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন,দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরকে দল মূল্যায়ন করেছেন। নৌকা প্রতীক নিয়ে তারা বিজয় হবেন । সকল নেতা কর্মীদেকে নৌকার পক্ষে কাজ করার জন্যে উদাত্ত্ আহবান জানান।