চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তবিলের ইফতার অনুষ্ঠান শনিবার (০৮ মে) খানদানী হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াছিন আরাফাত। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।

বিশেষ অতিথি ছিলেন  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, সাবেক প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ কয়ছার আহম্মেদ দুলাল, সাবেক পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহম্মদ উল্যাহ, আদালতের জিপি এড. আমিনুল ইসলাম সরমান, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, দুলারহাট থানার ওসি মুরাদ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হোসেন ইমন প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ তহবিলের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চরফ্যাশনে সাংবাদিকের সুখে দুঃখে পাশে থাকার জন্যে ২০১৮ সালে প্রথমে ১০ জন জাতীয় দৈনিকের সাংবাদিক নিয়ে গঠিত হয় সংবাদিক কল্যাণ তহবিল। আজ সদস্য সংখ্য রয়েছে ১৮জন।