চরফ্যাশন ৪নং ওয়ার্ডে নৌকার উঠান বৈঠক

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশন পৌর সভা ৪নং ওয়ার্ডের আল মদিনা মসজিদের উত্তর পাশে ও ফ্যাসন সোসইটি কিন্ডার গার্ডেনের মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মো. মোরশেদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচনের সমন্বয়ক নুরুল ইসলাম নান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের প্রার্থী মো. মোরশেদ। তিনি বলেন, চরফ্যাশন পৌর সভাকে আধুনিকায়ন করতে নৌকা প্রতীকে ভোট দিন। পৌরসভাকে মাদক মুক্ত ও নাগরিক অধিকারের পাওয়ার জন্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে রায় দেয়ার জন্যে আহবান জানান।

আরও বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন সবুজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মন্নান, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহেলা পারভীন, পৌর ৪নং ওয়ার্ডের কৃতি সন্তান আমির হোসেন। অনুষ্ঠানে ৪জন কাউন্সিলর বর্তমান আক্তারুল আলম সামু(পাঞ্চাবী), মঞ্জুরুল আলম হারুন(ডালিম) কালু (উটপাখি) তাপস(পানির বোতল)প্রতীকের প্রার্থীগন পরিচয় দিয়েছেন।