চাটখিলে ঋণ পরিশোধে ব্যর্থ প্রবাসীর বিষপানে আত্মহত্যা

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীল চাটখিলে বিষপান করে এক সৌদি প্রবাসী আত্মহত্যা করেছে। নিহত বেলায়েত হোসেন মানিক (৩২) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কড়িহাটি গ্রামের মৃধা বাড়ির আবুল কালাম ছিদ্দিকের ছেলে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহত মানিক কিছু দিন আগে সৌদি থেকে দেশে আসে। সে সৌদি থাকাকালীন বিভিন্ন মানুষকে সৌদি নেওয়ার কথা বলে টাকা নেয়। কিন্ত বর্তমান পরিস্থিতিতে সে কাউকে সৌদি নিতে পারছে না। এমত অবস্থায় বিভিন্ন মানুষ তাদের টাকা ফেরত চাচ্ছে। ওই টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করেন তিনি।

এসআই ইকবাল বলেন, বিকেল ৪টার দিকে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসত ঘরে বিষপান করে। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খিলপাড়া তদন্ত কেন্দ্রে এনে রাখে। পরবর্তীতে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।