চাটখিলে মানসিক ভারসম্যহীন কলেজছাত্রীর লাশ উদ্ধার

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর চাটখিলে তাহমিনা আক্তার সনিয়া (১৯) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন চাটখিল থানা পুলিশ। সে উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

মঙ্গবার (২৬ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে তার নিজ কক্ষের ঝুলন্ত ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে সনিয়া আত্মহত্যা করে। সনিয়া খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির জহির উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়,নিহত সনিয়া একজন মানষিক রোগী। সে একেক সময়, একেক ধরনের কথা বলতো। গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে বিগত ০৩/০৪ মাস ধরে তার চিকিৎসা করালেও তার অবস্থা তেমন উন্নতি হয়নি। বিকালে বাবা তার নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে আসে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।