ছাতকে ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত লেচু মিয়া গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতকে আন্তজেরা ডাকাত লেচু মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বাঁশখলা গ্রামের ফজর আলীর ছেলে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বাঁশখলা শ্যামলী পয়েন্ট এরাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার সুনামগঞ্জ মিজানুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায়, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান পিপিএম ও সংঙ্গীয় অফিসার এসআই ইয়াছিন মিয়া, এএসআই সাহাবুদ্দিন অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আন্ত:জেলা ডাকাত লেচু মিয়া ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক সহ ১৩ টি মামলার আসামী। গ্রেফতার কালে তার নিকট থেকে ৬পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।